Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১১:২১ PM || প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৬, ৫:৪৪ AM

কোটালীপাড়ায় ৬০০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত

News Image

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংরা ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাজিরবাজার মৎস্য অভয়াশ্রমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম, সলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মৎস্যচাষি ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা।
মাছের পোনা অবমুক্ত শেষে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দেশের খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বর্তমানে বেদখলে রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করা গেলে অধিকাংশ খাল দখলমুক্ত হবে এবং দেশীয় মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।